Writer : Dr. Soumya Bhattacharya
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Literature>Historical Fiction
- Publication Year : 2024
- ISBN No : 9789354258855
- Binding : Paste Board (Hard) with Gel Jacket
- Pages : 692
- Weight : 800 gms
- Height x Width x Depth : 8.5x5.5x02 Inch
If so, it will be notified
About the Book
১৮৯৯ থেকে ১৯১০ — সৌম্য ভট্টাচার্যের বাংলা রেনেসাঁস উপন্যাসমালার উপজীব্য ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে ব্যাপ্ত এই কালখণ্ড। কলকাতাকেন্দ্রিক ভারতীয় নবজাগরণের ক্রান্তিকাল এবং ক্রমাবসান সেই সময়েই। সংগীত, সাহিত্য, শিল্প, বিজ্ঞান গবেষণা, ধর্মান্দোলন, সমাজ ও স্বদেশ চেতনা — সব কিছুতেই প্রত্যক্ষ হয়েছিল যে জাগৃতি, প্রথমাবধি তা ছিল দ্বন্দ্ব ও মিলন, সহমত ও সংঘর্ষে মুখর।
উপন্যাসের আঙ্গিকে ধৃত এই মহাকাব্যিক আখ্যানের মূল নায়ক সময় আর সেই সময়ের বিভিন্ন বিন্দুতে নানান ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, জগদীশচন্দ্র, নিবেদিতা, কার্জন, কিচেনার-সহ সমসাময়িক প্রায় সকল যুগন্ধর ব্যক্তিত্ব। এঁদের অনেকের সঙ্গেই পাঠকের পরিচয় ঘটেছে ইতিমধ্যে প্রকাশিত প্রথম দুই খণ্ড ‘নতুন আলো’ এবং ‘সোনালি সকাল’-এ। তৃতীয় খণ্ড ‘দুরন্ত দুপুর’ এবং চতুর্থ খণ্ড ‘বিষাদ সন্ধ্যা’ একত্রে প্রকাশিত বর্তমান সংস্করণে।
খুব সচেতন ভাবেই এই নামকরণের মাধ্যমে একটি জাতির জীবন-প্রভাত, জীবন-মধ্যাহ্ন এবং জীবন-সন্ধ্যার প্রতি দিকনির্দেশ করা হয়েছে। কোনও-না-কোনও ইতিহাসপুরুষের প্রয়াণ বা প্রস্থান সূচিত করছে প্রতিটি খণ্ডের সমাপ্তি। প্রথম খণ্ড ‘নতুন আলো’-র সমাপন ১৯০২ সালের চৌঠা জুলাই স্বামী বিবেকানন্দের জীবনাবসানে। দ্বিতীয় খণ্ড ‘সোনালি সকাল’-এর সমাপ্তি ১৯০৫ সালের উনিশে জানুয়ারি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণে। ১৯০৭ সালের অক্টোবর মাসে ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের মৃত্যুতে শেষ হচ্ছে তৃতীয় খণ্ড ‘দুরন্ত দুপুর’— যে সময়ে তীব্র হচ্ছে বঙ্গভঙ্গবিরোধী আন্দোলন। বাংলায় উগ্রপন্থী রাজনীতির সূচনা চতুর্থ খণ্ড ‘বিষাদ সন্ধ্যা’-য়।
১৯১০ সালের এপ্রিলে অরবিন্দের বাংলা ত্যাগ তথা পণ্ডিচেরি গমন দিয়ে পরিসমাপ্তি চার খণ্ডে রচিত সুবিশাল এই উপন্যাসমালার, যার সংযোগসূত্র দুরন্ত বালক থেকে অবাধ্য কিশোর এবং ক্রমে নির্ভীক, নির্মোহ যুবা হয়ে ওঠা আর এক ঐতিহাসিক চরিত্র — পরবর্তীকালের সুবিখ্যাত লেখক তথা চলচ্চিত্রকার — প্রেমাঙ্কুর আতর্থী।
ডা. সৌম্য ভট্টাচার্যঃ
সৌম্য ভট্টাচার্য-র জন্ম ২৩ ডিসেম্বর ১৯৬৫ সালের কলকাতায়। পিতা শচীন্দ্রমোহন ভট্টাচার্য, মাতা প্রয়াতা লীলা ভট্টাচার্য। পাঠভবন, কলকাতা এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কৃতী ছাত্র। কলকাতার মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে মেডিসিনে এমডি। ইংল্যান্ড থেকে এমআরসিপি, এফআরসিপ্যাথ এবং হেমাটোলজিতে সিসিএসটি। বিদেশের বিখ্যাত হাসপাতালে চিকিত্সক হিসেবে কাজ করার পর কলকাতার অ্যাপোলো গ্লেনিগলস হসপিটালে হেমাটোলজি ও হেমোঅঙ্কোলজি বিভাগে বর্তমানে কর্মরত।খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে গৌড়ের পতনের পরিপ্রেক্ষিতে বাংলায় লেখা তাঁর ঐতিহাসিক উপন্যাস গৌড়গোধূলি বেস্ট সেলারের মর্যাদা পেয়েছে। পরবর্তী উপন্যাস চির কুয়াশার দেশে দুই বাংলার মিলন নিয়ে লেখা একটি ফ্যান্টাসি স্যাটায়ার। স্বাস্থ্য নিয়ে জনসচেতনতা বাড়াতে প্রকাশিত হয়েছে সরল বাংলায় প্রশ্নোত্তরভিত্তিক তাঁর তিনটি গ্রন্থ- ব্লাড ক্যানসার, থ্যালাসেমিয়া থামান এবং ডেঙ্গু থেকে বাঁচুন। শখ গান শোনা, দেশভ্রমণ, বহু বিচিত্র বিষয় নিয়ে পঠন পাঠন ও সংগীতচর্চা। ‘শ্রাবণের ধারার মতো’ তাঁর গাওয়া আটটি গানের একটি সাম্প্রতিক অ্যালবাম।
